সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।
Categories: Crop Nutritionব্যবহারের ক্ষেত্র: ঢেঁড়স ও ডাল জাতীয় ফসল।
এন ট্রাইকো সকল প্রকার ফসলের মাটি, বীজ ও শিকড় বাহিত রোগ যেমন: শিকড় পঁচা, কান্ড পঁচা, ঢলে পড়া, পাতা ঝলসানো, পাতা ও ফলের দাগ রোগ দমনে সহায়তা করে। এছাড়া বীজ শোধন, মাটি শোধন এবং ছাদ কৃষিতে অতি কার্যকরী।
মাটি শোধনে: জমির মাটির উপরিস্তর (৬-৭ ইঞ্চি) এন ট্রাইকো দিয়ে শোধন করতে হলে ২৫০ গ্রাম এন ট্রাইকো ৭০-৮০ কেজি জৈব সারের সাথে মিশিয়ে মিশ্রন গুলো ৩৩ শতাংশ জমিতে জমি তৈরির শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে।
বীজ শোধনে: ১০০ মিলি পরিষ্কার পানিতে ২০ গ্রাম এন ট্রাইকো দ্রবীভূত করে উক্ত দ্রবণ ১ কেজি বীজের সাথে ভালোভাবে মিশাতে হবে। এন ট্রাইকো মিশ্রিত বীজ ২০-৩০ মিনিট ছায়াযুক্ত স্থানে শুকিয়ে জমিতে বপন করতে হবে।
চারার শোষনে: প্রতি লিটার পানিতে ১০ গ্রাম দ্রবীভূত করে উক্ত দ্রবণে ৩০ মিনিট চারার শিকড় ভিজিয়ে রেখে মাঠে রোপণ করতে হবে।
২৫০ গ্রাম এন ট্রাইকো ও ২৫০ গ্রাম চিটাগুড় ৫০ লিটার পানির সাথে মিশিয়ে ১২৫০ কেজি বিভিন্ন জৈব গাদার উপর স্তরে স্তরে প্রয়োগ করলে জৈব পদার্থগুলো দ্রুত জৈব সারে পরিণত হয়।
নার্সারি অথবা সীডবেডে প্রয়োগ: প্রতি ৫০ কেজি জৈব সারের সাথে ১ কেজি এন ট্রাইকো মিশিয়ে ১৫-২০ সে.মি. গভীরতা পর্যন্ত ভালোভাবে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।