ক্যাপ্টেন সলুবোর বোরন
উপাদান:
ক্যাপ্টেন সলুবোর বোরনে ২০% বোরন বিদ্যমান।
বোরনের অভাবজনিত লক্ষণ:
- পাতা খর্বকায় ও কোঁকড়ানো হয় এবং নেতিয়ে পড়ে।
- কান্ড ও পাতার বোঁটা ফেটে যায়।
- কচি কান্ড ও শিকড়ের বৃদ্ধি ব্যহত হয়।
- পরাগায়ন, ফুল ও ফলের বৃদ্ধি ব্যহত হয়।
- সালোকসংশ্লেষন প্রক্রিয়া ব্যহত হয়।
- ফসলে বন্ধ্যাত্ব দেখা দেয়।
- আলু ও বিভিন্ন ফলের উপর বিবর্ণ দাগ পড়ে।
- বীজের সংখ্যা খুব কমে যায়।
প্রয়োজনীয়তা:
- বোরনের অভাবে সাধারণত ২৫% পর্যন্ত ফলন কম হয়। তবে সরিষা, গম প্রভৃতি দানা জাতীয় শস্যে ৫০-৭৫% পর্যন্ত ফলন কমে যেতে পারে। এক্ষেত্রে বোরন প্রয়োগ ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
- বোরন কোষ প্রাচীরের অংশ ও ফসলের কোষ গঠনে সহায়ক।
- ফুল ও ফল ধরতে সহায়তা করে।
- ফলের আকৃতি সুন্দর করে।
- নাইট্রোজেনকে মাটিতে সক্রিয় করতে সহায়তা করে।
ব্যবহার:
ধান, গম, ভুট্টা, আলুসহ সকল প্রকার তৈল জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজি এবং সকল প্রকার ফুল ও ফলে বোরনের অভাব পূরনের জন্য এবং আশানুরূপ ফলন পেতে ক্যাপ্টেন সলুবোর বোরন ব্যবহার করুন।
প্রয়োগ মাত্রা:
| মাটিতে প্রয়োগ |
স্প্রে করে ফসলে প্রয়োগ |
| সাধারণ ফসল |
বড় গাছ |
প্রতি লিটার পানিতে |
| ৩৫০–৫০০ গ্রাম/বিঘা |
২৫–৫০ গ্রাম/গাছ |
১–২ গ্রাম |
প্রয়োগ পদ্ধতি:
- মাটিতে এবং ফসলে স্প্রে দুইভাবেই প্রয়োগ করা যায়।
- বালু / ছাই / মাটির সাথে ভালভাবে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে।
- ফসলে বোরনের অভাব দেখা দিলে মাত্রানুযায়ী পানিতে মিশিয়ে ফসলে স্প্রে করতে হবে।
সতর্কতা:
- শিশু ও গৃহপালিত পশু-পাখির নাগালের বাইরে রাখুন। খাদ্য সামগ্রী থেকে দূরে রাখুন।
- ব্যবহার করার সময় ধূমপান, পানীয় ও খাদ্য গ্রহণ করবেন না।
- শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে রাখুন।
- সকালে বা বিকালে কম তাপমাত্রায় স্প্রে করুন।
দ্রষ্টব্য:
অ-অনুমোদিত মাত্রা বা সংরক্ষণের ত্রুটি জনিত কারণে কোন ক্ষতি হলে অত্র কোম্পানি কোন দায়-দ্বায়িত্ব বহন করবে না।