ক্যাপ্টেন চেলাজিংক
উপাদান
চিলেটেড জিংকে কমপক্ষে ১০% জিংক বা দস্তা বিদ্যমান।
ফসলে দস্তার অভাবজনিত লক্ষণ:
- কচি পাতার মধ্য শিরা বিশেষ করে গোড়ার দিকে সাদা হয়ে যায়।
- পুরাতন পাতায় মরিচা পড়ার মতো ছোট ছোট দাগ পড়ে এবং পরে বাদামী রং ধারণ করে।
- পাতার আকার ছোট হয়; কোন কোন পাতার কিনারা কুঁচকে যায়।
- গাছের বৃদ্ধি কমে যায় এবং জমিতে ফসলের বৃদ্ধি অসমান হয়।
- ফসলে বন্ধ্যাত্ব দেখা দেয়।
- ফসল দেরিতে পরিপক্ক হয়।
ফসলে দস্তার প্রয়োজনীয়তা:
- দস্তার অভাবে ৩৫% পর্যন্ত ফলন কম হতে পারে।
- দস্তা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
- ফসফরাস গ্রহনে সহায়তা করে।
- ফুল ফোটাতে ও ফল গঠনে সহায়তা করে।
- দস্তা এনজাইমের কার্যক্রমকে সক্রিয় করে এবং অক্সিন তৈরিতে সহায়তা করে।
ব্যবহার:
ধান, গম, ভুট্টা, আলু সহ সকল প্রকার তৈল জাতীয় ও ডাল জাতীয় ফসল; শাক-সব্জিঃ ফুল ও ফলে দস্তার
অভাব পূরনের জন্য এবং আশানুরুপ ফলন পেতে ক্যাপ্টেন চেলাজিংক ব্যবহার করুন।
প্রয়োগ মাত্রা ও প্রয়োগ পদ্ধতি:
প্রতি লিটার পানিতে ০.৫-১ গ্রাম ক্যাপ্টেন চেলাজিংক ভাল ভাবে মিশিয়ে জমিতে স্প্রে করুন।