Home » Plants Clinic » পানের জাব পোকা (Aphid)

পানের জাব পোকা (Aphid)

Categories: Plants Clinic

🍃 পানের জাব পোকা (Aphid)

▸ পরিচিতি, ক্ষতির ধরন ও দমন ব্যবস্থাপনা

পান বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল। আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করলে প্রতি বিঘা জমি থেকে বছরে ২-৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে নানা ধরনের রোগবালাইয়ের কারণে কৃষকরা প্রায়শই আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
এর মধ্যে একটি ভয়াবহ ক্ষতিকর পোকা হলো জাব পোকা। নিচে এর বিস্তারিত তুলে ধরা হলো:

🔍 পোকা পরিচিতি
  • আকারে ছোট এবং রঙে কালো, সবুজ অথবা বেগুনি

  • পেটের পেছনে দুই পাশে থাকে দুটি চিকন নালিকা

  • বয়স্ক জাব পোকাদের মাঝে কখনো একজোড়া পাখা থাকতে পারে। সাধারণত পাতার নিচে বসবাস করে।

  • পিঁপড়ার উপস্থিতি জাব পোকার সংকেত দিতে পারে, কারণ তারা মিথোজীবী

    • জাব পোকা চিনি সমৃদ্ধ মধু সরবরাহ করে,

    • পিঁপড়া জাব পোকাকে শত্রুর হাত থেকে রক্ষা করে।

☠️ ক্ষতির ধরন
  • কচি পাতা ও ডগার রস শুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে।
  • অতিমাত্রায় আক্রমণে Sooty Mold নামক ছত্রাক জন্ম নেয়।
  • এর প্রভাবে গাছ মরে যেতে পারে।

🛠️ দমন ব্যবস্থাপনা (প্রাকৃতিক ও কৌশলগত)
  • আক্রান্ত পাতা ও কান্ড সংগ্রহ করে ধ্বংস করুন।
  • পোকা ছোট ও নরম হওয়ায় হাত দিয়ে পিষে মারা সম্ভব
  • লেডি বার্ড বিটল (পরভোজী পোকা) পালনের মাধ্যমে প্রাকৃতিক দমন করা যেতে পারে।
  • আশেপাশের জমি পরিদর্শন করুন, অন্য কোথাও আক্রমণ হলে সংশ্লিষ্ট কৃষককে সতর্ক করুন।

ফোন:কল করুন+৮৮০১৭৮৬৮৭৭৩৭৭

ইমেল:ইমেল করুনinfo@nabacropcare.com

ঠিকানা:এনজিআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, বামনশিখর, খড়খড়ি, মতিহার, রাজশাহী

নিউজলেটার সাবস্ক্রিপশন