প্রতি কেজিতে ১০০ গ্রাম পাইরাজোসালফিউরন ইথাইল বিদ্যমান। লেবার ১০ ডব্লিউপি একটি প্রবাহমান গুনসম্পন্ন অত্যাধুনিক আগাছানাশক। ধান ক্ষেতের ক্ষতিকর আগাছা দমনে লেবার ১০ ডব্লিউপি সুনির্দিষ্টভাবে কার্যকর (সিলেক্টিভ)।
লেবার ১০ ডব্লিউপি ধান ক্ষেতের আগাছা দমনে সুনির্দিষ্টভাবে কার্যকরী প্রবাহমান আগাছানাশক। এর কার্যকরী উপাদান সদ্য অংকুরিত আগাছার কান্ড ও মূল দ্বারা শোষিত হয়ে আগাছার বৃদ্ধি বন্ধ করে এবং আগাছা মরে যায়। মৌসুমে লেবার ১০ ডব্লিউপি একবার প্রয়োগই যথেষ্ট।
| ফসল | ধান |
| ধানের আগাছা | পানিকচু, চেচরা, হলদে মুথা |
| একর প্রতি | ৫০ গ্রাম |
| অনুমোদিত মাত্রা হেক্টর প্রতি | ১২৫ গ্রাম |
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।
Categories: Crop Protection