ক্যাপ্টেন ম্যাজিক পটাশ
পটাশিয়াম সালফেট (পটাশ: ৫০%। সালফার: ১৭%)
উপকারিতা:
- ফসলের যেকোনো পর্যায়ে পটাশের ঘাটতি দ্রুত পূরণ করে।
- গাছের পানি ও পুষ্টি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে, ফলে গাছ সবল ও সতেজ থাকে।
- ফলের আকার বড়, ওজনে ভারী ও সমান করে তোলে।
- ফলের রং উজ্জ্বল ও মসৃণ করে এবং বাজারজাতকরণের উপযোগী করে।
- ফলের স্বাদ ও মিষ্টতা বৃদ্ধি করে এবং গুণগত মান উন্নত করে।
- দানা ও ফলের ভর বৃদ্ধি করে ফলন বাড়াতে সহায়তা করে।
- সালফার সরবরাহের মাধ্যমে প্রোটিন গঠনে সহায়তা করে।
- ব্লাস্টসহ বিভিন্ন ছত্রাকজনিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
প্রয়োগমাত্রা:
পাতায় স্প্রে: প্রতি লিটার পানিতে ৩–৫ গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গুলে গাছের পাতা ও ফলের উপর সমানভাবে স্প্রে করতে হবে।
প্রয়োগের সময়:
- ফুল আসার আগে ও ফল বৃদ্ধির সময় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়।
- প্রয়োজন হলে ১০–১৫ দিন অন্তর ১–২ বার পুনরায় স্প্রে করা যেতে পারে (ফসলভেদে)।
বিশেষ নির্দেশনা:
- সকাল বা বিকালে স্প্রে করা উত্তম।
- নির্ধারিত মাত্রার বেশি ব্যবহার করবেন না।
- অন্যান্য সার বা কীটনাশকের সাথে মেশানোর আগে সামঞ্জস্যতা পরীক্ষা করুন।