Home » Products » ক্যাপ্টেন ম্যাগটপ

ক্যাপ্টেন ম্যাগটপ

100 ৳ 200 ৳

রেজিস্ট্রেশন নং: এস-২৭৩১
প্যাক সাইজ: ১ কেজি

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।

Categories: Crop Nutrition

Description

ক্যাপ্টেন ম্যাগটপ

উপাদান:

ম্যাগনেসিয়াম: ৯.৫% এবং সালফার: ১২.৫%

ফসলে ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ:
  • প্রথমে পুরাতন পাতা হলুদ হয় কিন্তু শিরা উপশিরা সবুজ থাকে।
  • পাতার বোঁটা ও শাখা সরু হয়।
  • পাতা ও ফল ঝরে পড়ে।
  • অনেক ক্ষেত্রে পাতার আন্ত:শিরার সবুজ বর্ণ নষ্ট হয়ে সাদা ডোরা দেখা যায়।
  • গাছের পাতা বিবর্ণ হয়ে যায়।
  • তামাক ও শিম জাতীয় গাছের পাতায় পঁচন ধরে।
  • সরিষা গাছের পাতায় গাঢ় কমলা, লাল ও বেগুনী রঙ দেখা যায়।
ফসলে ক্যাপ্টেন ম্যাগটপ ব্যবহারের উপকারিতা:
  • ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ অংশ যা গাছের পাতা সবুজ করে এবং গাছের খাদ্য তৈরিতে সহায়তা করে।
  • ম্যাগনেসিয়াম গাছের পাতা ও ফল ঝরা বন্ধ করে।
  • গাছের অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে।
  • ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
  • শস্যের গুনগত মান বৃদ্ধি করে।
  • অ্যামিনো অ্যাসিড তৈরিতে সহায়তা করে।
ব্যবহার:

ধান, গম, ভুট্টা, আলুসহ সকল প্রকার তৈল জাতীয় ফসল; ডাল জাতীয় ফসল; শীতকালীন ও গ্রীষ্মকালীন শাক-সবজি; সকল প্রকার ফল ও ফুল জাতীয় ফসলে ম্যাগনেসিয়ামের অভাব পূরণের জন্য এবং কাঙ্ক্ষিত ফলন পেতে ক্যাপ্টেন ম্যাগটপ ব্যবহার করুন।

প্রয়োগমাত্রা:

ছিটিয়ে প্রয়োগ: একরপ্রতি ৬-৮ কেজি। তবে জমিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাবের তারতম্যভেদে প্রয়োমাত্রা কম-বেশি হতে পারে।

প্রয়োগ পদ্ধতি:
  • জমি তৈরির শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিন অথবা ফসল লাগানোর ২-৩ সপ্তাহ পর ছিটিয়ে প্রয়োগ করুন।
  • ফসলে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দিলে মাত্রানুযায়ী ছিটিয়ে বা স্প্রে করে প্রয়োগ করুন।
সতর্কতা:
  • শিশু ও গৃহপালিত পশু-পাখির নাগালের বাইরে রাখুন।
  • খাদ্য সামগ্রী থেকে দূরে রাখুন।
  • ব্যবহার করার সময় ধূমপান, পানীয় ও খাদ্য গ্রহণ করবেন না।
  • ব্যবহারের পর হাত, মুখ ও কাপড়-চোপড় ভালভাবে ধুয়ে ফেলুন।
সংরক্ষণ:

শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।

ফোন:কল করুন+৮৮০১৭৮৬৮৭৭৩৭৭

ইমেল:ইমেল করুনinfo@nabacropcare.com

ঠিকানা:এনজিআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, বামনশিখর, খড়খড়ি, মতিহার, রাজশাহী

নিউজলেটার সাবস্ক্রিপশন