Home » Products » ক্যাপ্টেন হিউমি গোল্ড

ক্যাপ্টেন হিউমি গোল্ড

179 ৳ 200 ৳

রেজিস্ট্রেশন নং: এস-২৩২১
প্যাক সাইজ: ১ কেজি

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।

Categories: Crop Nutrition

Description

ক্যাপ্টেন হিউমি গোল্ড

উপাদান:

হিউমিক এসিড: ৭২%; ফালভিক এসিড: ৪.০৩%;পটাশিয়াম: ৬%

ক্যাপ্টেন হিউমি গোল্ড এক ধরনের শক্তিশালী জৈব উজ্জীবক যা ব্যবহারের ফলে গাছের কোষকলার দ্রুত বিভাজন ঘটিয়ে এর ডালপালা ও শিকড়ের সংখ্যা ব্যাপক বৃদ্ধি করে। হিউমিক এসিডের প্রভাবে গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় দ্রুত খাদ্য প্রস্তুত করে বিধায় ফলের গঠন, আকার, ওজন সংখ্যা ও রং উন্নত করে। সার্বিকভাবে ফলন বাড়ায়।

উপকারিতা:
  • মাটিতে বিদ্যমান সকল পুষ্টি উপাদানকে গাছের গ্রহণ উপযোগী করে।
  • মাটির সকল উপকারী অনুজীবকে সক্রিয় করে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায়।
  • বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বৃদ্ধি করে এবং রোপণকৃত চারা খুব দ্রুত বেড়ে উঠে।
  • মাটির গঠন উন্নত করে, উর্বরতা বৃদ্ধি করে এবং pH এর ভারসম্য রক্ষা করতে সহায়তা করে।
  • বিভিন্ন প্রতিকূল পরিবেশে (যেমন ক্ষরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি) গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি:

বিঘা প্রতি (৩৩ শতাংশ) ১.০-১.৫ কেজি ক্যাপ্টেন হিউমি গোল্ড ব্যবহার করুন অথবা মাদা প্রতি ২০-২৫ গ্রাম মাদা তৈরির সময় প্রয়োগ করুন। ক্যাপ্টেন হিউমি গোল্ড ইউরিয়া ও অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়।

প্রয়োগক্ষেত্র:

ফুলকপি, বাঁধাকপি ও কপি জাতীয় সকল ফসলের জন্য প্রযোজ্য।

সংরক্ষণ:

শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।

ফোন:কল করুন+৮৮০১৭৮৬৮৭৭৩৭৭

ইমেল:ইমেল করুনinfo@nabacropcare.com

ঠিকানা:এনজিআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, বামনশিখর, খড়খড়ি, মতিহার, রাজশাহী

নিউজলেটার সাবস্ক্রিপশন