ক্যাপ্টেন রুট ম্যাক্স
উপাদান:
ন্যাপথালিক এসিটিক এসিড: ৯৮%
ন্যাপথাইল এসিটিক এসিড হল অক্সিন পরিবারের শিকড় বর্ধনকারী প্যান্ট গ্রোথ রেগুলেটর।
উপকারিতা:
- ক্যাপ্টেন রুট ম্যাক্স জমি তৈরির শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে বীজ বপন বা চারা রোপন করলে বীজের অঙ্কুরোদগম ও শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয়। প্রতিটি জীবিত বীজ থেকে সুস্থ, সবল ও বলিষ্ঠ চারা দ্রুত গজায়, তাই ফলন বৃদ্ধি পায়।
- চারাগুলো শুরুতেই খুব শক্তিশালী হয়ে গজায় এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেশি ও দীর্ঘ হয়। ফলে ফসল মাটি থেকে অধিক খাদ্য গ্রহণ করতে পারে যা ফলন বৃদ্ধি করে।
- বীজের উষ্ণতা বৃদ্ধি করে সুপ্ততা ভেঙ্গে ফেলে। ফলে মাটিতে ঠান্ডা আবহাওয়া বা শীতকালে যে সকল বীজ গজাতে অনেক সময় লাগে ঐ সকল বীজ থেকেও চারা অল্প সময়ে বেরিয়ে আসতে সহায়তা করে। প্রতিকূল পরিবেশে গাছের খাদ্য গ্রহণের উপযোগী শিকড় বিস্তার করে, ফলে গাছ সহজে মরে না।
- ফসল/গাছ দৃঢ়ভাবে বেড়ে উঠে। ফলে ঝড়-বৃষ্টিতে সহজেই গাছ হেলে বা ভেঙ্গে পড়ে না।
প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি:
বিঘা প্রতি (৩৩ শতাংশ) ২ কেজি ক্যাপ্টেন রুট ম্যাক্স ব্যবহার করুন। অন্যান্য সারের সাথে মিশিয়েও রুট ম্যাক্স ব্যবহার করা যায়।
প্রয়োগক্ষেত্র:
টমেটো
সংরক্ষণ:
শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করুন।