Home » Products » ক্যাপ্টেন কালটন

ক্যাপ্টেন কালটন

100 ৳ 300 ৳

প্যাক সাইজ: ৫০০ মিলি এবং ১ লিটার

সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন।

Categories: Crop Nutrition

Description

ক্যাপ্টেন কালটন

প্যাকলোবিউট্রাজোল

(প্যাকলোবিউট্রাজোল ২৫% এসসি)

উপকারিতা:
  • আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ (Alternate Bearing) বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং প্রতি বছর নিয়মিত ফল ধরতে সহায়তা করে।
  • গাছের অতিরিক্ত অপ্রয়োজনীয় শাখা-প্রশাখা বৃদ্ধি কমিয়ে ফল ধারণে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে।
  • ফুল আসা ত্বরান্বিত করে এবং ফুলের সংখ্যা বৃদ্ধি করে।
  • ফল ঝরা কমিয়ে ফল ধারণের হার বৃদ্ধি করে।
  • ফলের আকার ও গুণগত মান উন্নত করে।
  • গাছকে সুষম ও নিয়ন্ত্রিত বৃদ্ধিতে সহায়তা করে, ফলে বাগান ব্যবস্থাপনা সহজ হয়।
প্রয়োগের উপযুক্ত সময়:
  • আম সংগ্রহের পর জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে।
  • অথবা

  • ফুল আসার সম্ভাব্য সময়ের ৯০–১২০ দিন পূর্বে।
বয়সভেদে প্রয়োগমাত্রা (প্রতি গাছ):
  • ১২–১৫ বছর বয়সী গাছ: ১৫ মিলি
  • ১৬–২৫ বছর বয়সী গাছ: ২৫ মিলি
প্রয়োগ পদ্ধতি (মাটিতে প্রয়োগ):

নির্ধারিত মাত্রা পানিতে মিশিয়ে গাছের গোড়ার চারপাশে (ড্রিপ লাইনের মধ্যে) সমানভাবে প্রয়োগ করতে হবে। প্রয়োগের পর হালকা সেচ দিলে ভালো ফল পাওয়া যায়।

বিশেষ নির্দেশনা:
  • সুস্থ ও ফলদায়ক গাছে প্রয়োগ করুন।
  • নির্ধারিত মাত্রা অতিক্রম করবেন না।
  • প্রয়োগের আগে জমিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা উত্তম।
  • কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে সর্বোত্তম ফল পাওয়া যায়।

ফোন:কল করুন+৮৮০১৭৮৬৮৭৭৩৭৭

ইমেল:ইমেল করুনinfo@nabacropcare.com

ঠিকানা:এনজিআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, বামনশিখর, খড়খড়ি, মতিহার, রাজশাহী

নিউজলেটার সাবস্ক্রিপশন